রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম জয়। শেষ দিনে টাইগার বোলারদের তোপে সফরকারীদের বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয় শান মাসুদের দল। জাকির-সাদমানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগের দিনে ২৫ রানে ১ উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় ইনিংসে থামে ১৪৬ রানে। প্রথম ইনিংসে ১১৭ রানের লিড থাকায় সহজ লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে।
প্রথম ইনিংসে সউদ-রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪৪৮ রান। জবাবে মুশফিকের ১৯১ রানের পাশাপাশি দলীয় আরও চার ব্যাটারের অর্ধশতকে ৫৬৫ রানে থামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সাকিব-মিরাজের ঘূর্ণির সামনে নাজেহাল পাকিস্তানি ব্যাটাররা। মিরাজ ৪টি ও সাকিব তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট পান শরিফুল, হাসান, নাহিদ।
উল্লেখ্য, দুদলের ১৪ বারের দেখায় ১২ বার জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে খুলনা টেস্টটি ড্র হয়।
/এমএইচআর


0 Comments